১। ঘুমানোর ২ ঘন্টা আগে মোবাইল বন্ধ রাখুন
শরীর ফিট রাখতে যা প্রয়োজন: সারা দিনের পর রাতেও ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন ব্যবহারে ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটে। এখনকার মানুষের কর্মব্যস্ত সময়ে ভালো ঘুমের প্রয়োজনীয়তার কথা সবাই স্বীকার করেন।
এখন অনেকেই অফিসে দিনে আট নয় ঘণ্টা কম্পিউটারের সামনে কাটান।এরপর সময় পেলেই আবার মোবাইল ফোনের স্ক্রিনে চোখ রাখেন। এভাবে ক্রমাগত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে ঘুমের মারাত্মক সমস্যা হয়।
ভালো ঘুমের জন্য তাই ঘুমানোর ২ ঘন্টা আগে মোবাইল বন্ধ রাখুন। শরীর ফিট রাখতে যা প্রয়োজন ।
২। খাবারে পরিপূর্ন পুষ্টি রাখুন
সারাদিন তো আমরা অনেক কিছুই খাই। কিন্তু এটা কি জানেন শরীরকে সুস্থ রাখতে কোন কোন খাবারেরপ্রয়োজন হয়? তবে সুস্থ থাকার মানে শুধুই রোগা হওয়া নয়। সুস্থ থাকার মানে শরীরে যে যে উপাদান প্রয়োজন, সেই সব উপাদানের খাবার খাওয়া।
মোটা হওয়ার ভয়ে কখনো এক বেলার খাবার বাদ দেয়া উচিত নয় বরং সারাদিনে ৩ বেলার খাবারের পরিবর্তে ৫ বেলা খাবার গ্রহণ করলে ভাল ফল পাওয়া যায়।
করোণা ভাইরাসএ প্রতিরধ, সতর্ক থাকবেন যেভাবে।
৩। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ুন
নামাজ বা সালাত হল ইসলাম ধর্মের প্রধান উপাসনা কর্ম। প্রতিদিন ৫ ওয়াক্ত (নির্দিষ্ট নামাযের নির্দিষ্ট সময়) নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক বা ফরজ। নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের একটি।
ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। মার্কিন যুক্তরাষ্ট্রে বিংহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষণা এটা প্রমাণ করেছে যে, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে মানুষ স্বাস্থ্যগত দিক থেকেও উপকৃত হতে পারে এবং শারীরিক ভাবে সুস্থ থাকতে পারে।
গবেষকরা বলেছেন, নামাজের সময় শারীরিক যে ক্রিয়া হয়ে থাকে এটা যদি নিয়মিতভাবে ও নির্ধারিত সময়ে হয় তবে অন্য সকল চিকিৎসা থেকে পিঠের ব্যথা কমানোর ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করবে এই নামাজ।
৪। প্রতিদিন ১০ মিনিট Meditation করুন
সুস্থথাকতে চাইলে আজ থেকে শুরু করে দিন মেডিটেশন করা প্রতিদিন ১০ মিনিট মেডিটেশনকরুন এবং আপনার ছোট শিশুকেও আপনার পাশে বসিয়ে এই ধ্যান অনুশীলন করান।
প্রথম প্রথম একটু অসুবিধার সম্মুখীন হবেন হয়তো। তবে মজার ছলে ধ্যান অভ্যাস করাতে পারলে কয়েকদিনেই আপনার অস্থির সন্তান শান্ত হয়ে যাবে।
৫। প্রতিদিন ৭ ঘণ্টা নিয়মিত ঘুমান
সুস্থ থাকতে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল নিয়মিত৭ঘণ্টাঘুমানো। ভালো ঘুম … তাছাড়া প্রতিদিন মানুষের ওপর দিয়ে যে পরিমাণে চাপ যায় এর জন্য দেহ ও মস্তিষ্ক সবল রাখতে নিয়মিত৭ ঘন্টা ঘুম খুব জরুরি।
করোনাভাইরাস নিয়ে ভয় নয়, সতর্ক হোন।
৬। দৈনিক ৮ গ্লাস পানি পান করুন
পানি পান করাটা যতটা জরুরি ঠিক ততটা জরুরি পরিমিত পরিমাণ পানি পান করা। পানি উপকারী বলে মাত্রাতিরিক্ত পানি পান করাটাও ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ প্রতিদিন ২৪০ মিলিলিটার মাপের ৮ গ্লাস পানি পান করা উচিত, যা কিনা গড়ে দুই লিটারের মতো হতে পারে।
৭।প্রতিদিন ১৫ হাজার Steps হাঁটুন
১৫ হাজার পদক্ষেপ! কি বেশী মনে হচ্ছে? কিন্তু হাঁটার অভ্যাস যখন করে ফেলবেন, তখন একদমই বেশী মনে হবে না। আপনার স্মার্টফোনে স্টেপ ট্র্যাকার অথবা স্টেপ কাউন্টার অ্যাপ ডাউনলোড করে নিন।
স্মার্টফোনের এসব ফিটনেস ট্র্যাকার থেকে কত পদক্ষেপ হাঁটছেন সেটা গণনা করা যায়। আর অনেক স্মার্ট ওয়াচেও আপনি এই ফিচার পেয়ে যাবেন। প্রথমদিকে সাবলীলভাবে হাঁটুন, আস্তে আস্তে স্টেপ বাড়াতে হবে। আপনি যত দ্রুতগতিতে হাঁটবেন প্রতি মিনিটে আপনার তত বেশি ক্যালোরি খরচ হবে। এতে দ্রুত এক্সট্রা ওজন কমবে।
0 মন্তব্যসমূহ