4 Way Reversing Valve ।ফোর ওয়ে রিভার্সিং ভাল্ব।
4 Way Reversing Valve: ফোর ওয়ে রিভার্সিং ভাল্ব একটি ইলেক্ট্রো-মেকানিক্যাল ভাল্ব যা হিমায়কের প্রবাহের পথকে পরিবর্তন করে ইলেক্ট্রিক্যাল ম্যাগনেট এর দ্বারা।
AC Installation and maintenance
যে সমস্ত এসিগুলো উভয়কালিন অর্থাৎ কুলিং & হিটিং মুড থাকে সেই এসিগুলোতে এই ভাল্বটি ব্যবহার করা হয়।
ফোর ওয়ে রিভার্সিং ভাল্ব হিমায়ক এর প্রবাহের পথকে পরিবর্তন করে কনডেন্সারকে ইভাপরেটরে রূপান্তর করে এবং ইভাপরেটকে কনডেন্সারে রূপান্তর করে।
এই গ্রীষ্মে এসি কিনতে আপনার যা কিছু জানা উচিত
আমরা জানি, স্বাভাবিক ভাবে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম রানিং অবস্থায় কনডেন্সারে উচ্চ তাপমাত্রা থাকে এবং ইভাপরেটরে নিম্ন তাপমাত্রা থাকে।
মুড পরিবর্তন করলে ইভাপরেটর কনডেন্সারে রূপান্তরিত হয় যার ফলে ইভাপরেটর/ইনডোর থেকে গরম বাতাস প্রবাহীত হয়।
আর এই সিস্টেমকেই হিট পাম্প সিস্টেম বলা হয়। ভাল্ব টিকে হিট পাম্প রিভার্সিং ভাল্ব নামেও ডাকা হয়।

Related Posts:
- R134a Refrigerant
- Why AC is determined in tons, not in kilowatts
0 মন্তব্যসমূহ