ABC লাইসেন্স নিয়ে বিস্তারিত ।
- ABC লাইসেন্স
- ইলেকট্রিশিয়ান লাইসেন্স
- Electrical Supervisor লাইসেন্স
এই লাইসেন্স অনেকের মাঝে অনেক ধরনের প্রশ্ন থাকে। তাই আজ আমরা ABC লাইসেন্স নিয়ে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করবো।
ABC লাইসেন্স।
বিদ্যুতের সঠিক এবং নিরাপদ উৎপাদন, বিতরণ, সরবরাহ ও ব্যবহার নিশ্চিতের জন্য 1910 সাল প্রণীত ইলেকট্রিসিটি অ্যাক্ট-এর ৩৬ ধারা বলে বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর সৃষ্টি হয়। বাংলাদেশ সরকারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই দপ্তরটি বৈদ্যুতিক কারিগরি, সুপারভাইজার সনদ ও ঠিকাদারি লাইসেন্স ইস্যু করে যে লাইসেন্সগুলো ABC License হিসেবে পরিচিত। মূলত এই লাইসেন্সগুলো A, B এবং C এই তিনটি ক্যাটাগরিতে যার কারনে এদেরকে ABC লাইসেন্স বলা হয়। এখানে-
- A ক্যাটাগরিতে > B এবং C ক্যাটাগরির কাজ সহ ওভারহেড লাইনের কাজ (সাব স্টেশন, ট্রান্সফর্মার, ম্যাগনেটিক কন্ট্যাক্ট)
- B ক্যাটাগরিতে > বেসিক ইলেকট্রিক সহ ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলের কাজ। যেমন- মোটর।
- C ক্যাটাগরিতে > বেসিক ইলেকট্রিক কাজ। যেমন- হাউজ ওয়্যারিং।
আবেদন এর সময় যে কোন একটি অথবা একসাথে সবগুলো ক্যাটাগরিতেআবেদন করা যায়। তবে C/B বাদ দিয়ে A নেয়া সম্ভব না।
ABC লাইসেন্স প্রাপ্তির জন্য যোগ্যতা ।
একজন Diploma অথবা BSC Engineer এই লাইসেন্সটি পেতে পারেন। অনেকেই ফ্রেশার হয়েও আবেদন করে থাকেন।
এই লাইসেন্স অর্জনের জন্য ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা দিতেহয়।বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের
website http://www.eacei.gov.bd/
বৈদ্যুতিক ঠিকাদারি, সুপারভাইজার এবং ইলেকট্রিশিয়ান সার্টিফিকেটএর বিভিন্ন ক্যাটাগরিতে কিরকম খরচ হতে পারে তা আবেদন ফরমে উল্লেখ থাকে।
পরীক্ষার প্রস্তুতি ।
ABC ইলেকট্রিক লাইসেন্স পরীক্ষার প্রস্তুতির জন্য নিচের বিষয়গুলোবেশ গুরত্বপূর্ণ-
- ইলেকট্রিক হাউজ ওয়ারিং
- রিলে
- Magnetic contact
- Motor
- Substation
- Switch
- Circuit breaker
- Earth tester
- Generator
- Transformer
- Basic on transmission and distribution
- Power factor meter
- Safety devices
- Instruments utilized in Electric line (Meger meter, Power factor meter, Clip – on meter e.t.c)
বছরে 4 বার এর সার্কুলার হয়।
- ইলেকট্রিশিয়ান 2 বার – March & October
- সুপারভাইজার ও ঠিকাদার 2 বার – Jun & Dechember
ABC লাইসেন্সের সুবিধা
বর্তমানে বিভিন্ন চাকরি ও ব্যবসার ক্ষেত্রে একটি লাইসেন্স অনেকগুরত্বপূর্ণ। চাকরির ক্ষেত্রে এই লাইসেন্স উপস্থাপন করা হলে অভিজ্ঞতার ব্যাপারে কোনপ্রশ্ন করা হয় না। ইলেকট্রিক বা অন্য ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা ইলেকট্রিক লাইনের যে কোন কাজ করতে বা সুপারভাইজ করতে পারবেন। ঠিকাদারির ক্ষেত্রে যে কোন (ইলেকট্রিক,মেকানিক্যাল প্রভৃতি) ঠিকাদারি ব্যবসা করতে পারবেন।
0 মন্তব্যসমূহ