Bearing Number বের করার নিয়ম
Bearing Number বের করার নিয়ম বিয়ারিং নাম্বার হচ্ছে এমন একটি সংখ্যার সিরিজ যা বিয়িারিং টাইপ, বিয়ারিং থিকনেস, বিয়ারিং এর আউটসাইড ডায়ামিটার এবং ইন্টারনাল ডায়ামিটার, ক্লিয়ারেন্স ইত্যাদি নির্দেশ করে। (যেমনঃ 6406 2Z C3) বিয়ারিং এর প্রথম সংখ্যা দ্বারা বিয়ারিং এর টাইপ বুঝায়। যেমন উপরে উল্লেখিত (6) দ্বারা ডিপ গ্রুভ বল বিয়ারিং (Deep Groove Ball Bearing) বুঝায়।
বয়লারের মাউন্টিংস কি? ও পাচটি মাউন্টিংসের নাম?
বিয়ারিং এর প্রথম সংখ্যা 1/2/3/4/5/6/7/8 থাকলে নিম্নোক্ত বিয়ারিং টাইপ বুঝায়।
1 দ্বারা বুঝায় Self Aligning Ball Bearing
2 দ্বারা বুঝায় Barrel And Spherical Roller Bearing
3 দ্বারা বুঝায় Tapered Roller Bearing
4 দ্বারা বুঝায় Deep Groove Row Ball Bearing
5 দ্বারা বুঝায় Axial Deep Groove Ball Bearing
6 দ্বারা বুঝায় Deep Groove Ball Bearing
7 দ্বারা বুঝায় Single Row Angular Contact Bearing
8 দ্বারা বুঝায় Axial Cylindrical Roller Bearing
বিয়ারিং নাম্বার এর দ্বিতীয় সংখ্যা দ্বারা বিয়ারিং এর সিরিজ বুঝায়। বিয়ারিং সিরিজ থেকে বিয়ারিং কেমন লোড বহন করবে ইত্যাদি জানা যায়। যেমন উপরে উল্লেখিত (4) দ্বারা বুঝায় বিয়ারিংটি 400 সিরিজ এর অর্থাৎ এটি হেভী লোড বহনে সক্ষম।
বিয়ারিং নাম্বার এর দ্বিতীয় সংখ্যা (0,1), (2), (3), (4), (5) ইত্যাদি সংখ্যা থাকলে বুঝায়
0/1 দ্বারা বুঝায় Extra Light
2 দ্বারা বুঝায় Light
3 দ্বারা বুঝায় Medium
4 দ্বারা বুঝায় Heavy
5 দ্বারা বুঝায় Extra Heavy
তৃতীয় ও চতুর্থ সংখ্যা দ্বারা বিয়ারিং এর বোর সাইজ বুঝায়। যেমন উপরে উল্লেখিত
তৃতীয় ও চতুর্থ সংখ্যা দ্বারা বিয়ারিং এর বোর সাইজ বুঝায়। যেমন (06) দ্বারা বুঝায় বিয়ারিংটির বোর সাইজ 30mm । (00), (01), (02),(03) ব্যাতীত যে সংখ্যা থাকবে তাকে 5 দ্বারা গুণ করে যে মান পাওয়া যাবে তাই বিয়ারিং এর বোর সাইজ । বিয়ারিং নাম্বার এর তৃতীয় ও চতুর্থ সংখ্যা
00, 01, 02, 03 থাকলে
00 থাকলে বিয়ারিং এর বোর সাইজ 10mm বুঝায়
01 থাকলে বিয়ারিং এর বোর সাইজ 12mm বুঝায়
02 থাকলে বিয়ারিং এর বোর সাইজ 15mm বুঝায়
03 থাকলে বিয়ারিং এর বোর সাইজ 17mm বুঝায়
উপরে উল্লেখিত বিয়ারিং নাম্বার এ (2Z) দ্বারা বুঝায় বিয়ারিং এর উভয় পাশে মেটাল সিল (Metal Seal) থাকবে। 2RS দ্বারা বুঝায বিয়ারিং এর উভয় পাশে রাবার সিল (Rubber Seal) দেওয়া। RS দ্বারা বুঝায বিয়ারিং এর এক পাশে রাবার (Rubber Seal) সিল দেওয়া। 2Z/ZZ দ্বারা বুঝায বিয়ারিং এর উভয় পাশে মেটাল সিল (Metal Seal) থাকবে। Z দ্বারা বুঝায বিয়ারিং এর এক পাশে মেটাল সিল (Metal Seal) থাকবে।
বয়লারের মাউন্টিংস কি? ও পাচটি মাউন্টিংসের নাম?
E দ্বারা বুঝায বিয়ারিটি রিইনফোর্সড। K দ্বারা বুঝায বিয়ারিং এর বোর ট্যাপার (Tapper)। উপরে উল্লেখিত বিয়ারিং নাম্বার এ C3 দ্বারা বিয়ারিং এর ক্লিয়ারেন্স বুঝায়। CN দ্বারা বিয়ারিং এর নরমাল ক্লিয়ারেন্স বুঝায়। C1 দ্বারা বিয়ারিং এর ক্লিয়ারেন্স এর নরমাল ক্লিয়ারেন্স থেকে কম বুঝায়। C2 দ্বারা বিয়ারিং এর ক্লিয়ারেন্স C1 এর থেকে কম বুঝায়। C3 দ্বারা বিয়ারিং এর ক্লিয়ারেন্স এর নরমাল ক্লিয়ারেন্স থেকে বেশী বুঝায়…।।।
0 মন্তব্যসমূহ