এলটি প্যানেল কি?

What is LT Panel

What is LT Panel: সহজ ভাষায় জেনে আসি এলটি প্যানেল একটি বৈদ্যুতিক বিতরণ বোর্ড যা জেনারেটর বা ট্রান্সফরমার থেকে শক্তি গ্রহণ করে এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং বিতরণ বোর্ডে এটি বিতরণ করে। এই জাতীয় প্যানেলগুলি অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ক্ষেত্রেই শিল্পে ব্যবহৃত হয় এবং তাই, তারা বিভিন্ন জলবায়ু পরিস্থিতি সহ্য করার জন্য বেশ রুক্ষ।

সাব-স্টেশন & লোড ক্যালকুলেশন।

এখন জানব কিভাবে এই প্যানেল তৈরি হয়? কি কি ডিভাইস থাকে? আর কত ভোল্টেজে কাজ করে?

সাধারণতইন্ডাস্ট্রির সাবস্টেশনে জেনারেটর এর মাধ্যমে 11 KV ভোল্টেজউৎপন্ন করা হয়। এখনএই ভোল্টেজকে একটি 11/0.44 KV ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার এর সাহায্যে 400/440 volt এ আনাহয়।

উল্লেখ্য,11KV এর HT line কে সরাসরি ট্রান্সফর্মারএর প্রাইমারি সাইডে দেয়া হয়না। এক্ষেত্রে একটি incoming breaker ব্যবহার করা হয়। সাধারণএকাজে Vaccuam breaker/ oil breaker use করা হয়। তারপর এইসার্কিট ব্রেকার এর কানেকশন ট্রান্সফর্মারএর ইনপুট এ দেয়া হয়।ট্রান্সফর্মার এর আউটপুট ৪৪০/৪০০ কে অতঃপরLT pannel এ স্থানান্তর করা হয়।

কিভাবেকরা হয়

সাধারণতবাসবার ট্রাংকিং সিস্টেম এর সাহায্যে এই৪০০ ভোল্টকে আমি LT pannel এ নিয়ে আসতেপারি। তবে এই ক্ষেত্রেক্যাবল ও ব্যবহার করাযায়। তবে cost এর কথা চিন্তাকরলে বাসবার ই শ্রেয়। অনেকেআবার প্রশ্ন করতে পারেন যেএই বাসবার টাই আবার কি?কত মানের বাসবার ব্যবহার করতে হবে কিভাবেবুঝব?

এইটুকুবলে রাখি বাসবার একটিসিস্টেম হতে অপর সিস্টেমেবিদ্যুৎ চালনার কাজে সেতুবন্ধন হিসেবেকাজ করে। এখন প্রশ্নহচ্ছে এই বাসবারের কানেকশনকোথায় দেয়া হবে?

সেটাহল LT pannel এর সার্কিট ব্রেকারেরসাথে। এই ক্ষেত্রে ACB (Air Circuit breaker) ব্যবহার করা হয়।

এই Air breaker এর আউটপুট আবার পুনরায় বাসবারের মাধ্যমে distribution pannel এর ব্রেকারে যায়। এই distribution pannel এ আবার MCCB (Molded Case Circuit Breaker) ব্যবহার করা হয় যার আউটপুট ইন্ডাস্ট্রির বিভিন্ন লোডে গিয়ে পৌছায়। একটি ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে। প্রতিটি ডিপার্টমেন্ট একটি আলাদা আলাদা LT pannel / switchyard এর আওতায় থাকে। এছাড়াও ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর মনিটর করার জন্য এখানে এমিটার, ভোল্টমিটার থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ