আর্থিং কি?
অনাকাঙ্ক্ষিত বিদ্যুতের হাত হতে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং মানুষকে রক্ষা কল্পে বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতুনির্মিত বহিরাবরণ হতে বৈদ্যুতিক কারেন্টকে কোন তারের সাহায্যে নিরাপদে পৃথিবীর মাটিতে প্রেরণের ব্যবস্থাকে আর্থি বলে।
যেসব স্থানে বিভিন্ন কারণের লিকেজ কারেন্ট বা ত্রুটিযুক্ত কারেন্ট সৃষ্টি হয়, আর্থিং তারের ভেতর দিয়ে এই অনাকাঙ্ক্ষিত কারেন্ট প্রবাহ কোনো বিপদ না ঘটিয়ে সরাসরি মাটিতে চলে যান, ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
আর্থিং এর প্রকারভেদ
আর্থিং দুইটি শ্রেণীতে বিভক্ত
- সিস্টেম আর্থিং (System earthing)
- ইকুইপমেন্ট আর্থিং (Equipment earthing)
সিস্টেম আর্থিং > পাওয়ার হাউজ এবং সাবস্টেশনের নিউট্রাল আর্থিং করার সিস্টেম আর্থিং এর অন্তর্ভুক্ত।
ইকুইপমেন্ট আর্থিং > বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জাম এর কারেন্ট পরিবাহীর ধাতব অংশের সাথে মাটির সংযোগ করা ইকুইপমেন্ট আর্থিং এর অন্তর্ভুক্ত।
আর্থিং এর সুবিধা (Advantages of earthing)
যে পদ্ধতিতেই আর্থিং সংযোগ দেওয়া হোক না কে, আর্থিং এর দুইটি প্রধান সুবিধা আছে।
- প্রথমত, এটি পাওয়ার সিস্টেমে নিরাপত্তা বিধান করে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি একটি ইস্টার সংযোগ সিস্টেমের নিউটালের পয়েন্ট কে একটি সার্কিট ব্রেকার এর মাধ্যমে আর্থ বা গ্রাউন্ড করা হয় এবং যে কোন একটি লাইনের ফেজ টু আর্থ ফল্ট সংঘটিত হয়, তবে বিরাট এক ফল কারেন্ট সার্কিট ব্রেকার এর মাধ্যমে প্রবাহিত হয়। ফল্টি লাইনকে পৃথক করার জন্য সার্কিট ব্রেকার টি খুলে (Open) যায়। ফল্টের ক্ষতিকর প্রভাব হতে আর্থিং এভাবে পাওয়ার সিস্টেম কে রক্ষা করে।
- এটি বৈদ্যুতিক যন্ত্রপাতি (যেমন - গৃহস্থলী যন্ত্রপাত, হ্যান্ড টুল, ইন্ডাস্ট্রিয়াল মোটর ইত্যাদি) আর্থিং বা গ্রাউন্ডিং ব্যবহারকারী ব্যক্তির নিরাপত্তা বিধান করে । উদাহরণস্বরূপ যদি ইনসুলেশন এর পতন ঘটে, তবে যন্ত্রপাতির ধাতব বহিরাবরণের সঙ্গে জীবন্ত (live) কন্ডাক্টরের সরাসরি সংযোগ ঘটে। এসব যন্ত্রপাতির ধাতুর অংশের সংস্পর্শে কোন ব্যক্তি আসলে বিপদজনক ইলেকট্রিক শক পাবে, ফলে ব্যক্তির মৃত্যুও ঘটতে পারে।
0 মন্তব্যসমূহ