চ্যানেল বা ব্যাটন ওয়্যারিং নিয়ে বিস্তারিত আলোচনা

 

আমাদের দেশে বর্তমানে পিভিসি চ্যানেল ব্যবহার করে সাধারণত বাসাবাড়ির বৈদ্যুতিক ওয়ারিং করা হয়। আমাদের দেশের বাসা বাড়ির শতকরা 60 থেকে 70 ভাগই চ্যানেল ওয়্যারিং। চ্যানেল ওয়্যারিং দেখতে ভালো, খরচ কম, চ্যানেল ওয়্যারিং অন্য ওয়্যারিং-এর তুলনায় সহজ এবং মেরামত সহজে করা যায়।

চ্যানেল ওয়্যারিং> পিভিসি বা প্লাস্টিক চ্যানেলে ধারা   যে ওয়ার্মিং করা হয় তাকে চ্যানেল বা ব্যাটন ওয়্যারিং বলে। চ্যানেল ওয়্যারিং-এর ক্ষেত্রে দেওয়ালে বা ছাদে রাওয়াল প্লাগ আটকিয়ে এর উপর দিয়ে প্লাস্টিক চ্যানেল আটকিয়ে তারপর চ্যানেলের খাজের মধ্যদিয়ে ক্যাবল বা তার স্থাপন করা হয়। তবে বর্তমানে স্টিলের তারকাটা ব্যবহার করেও চ্যানেল আটকানো হয়ে থাকে। 

চ্যানেল ওয়্যারিং এ ব্যবহৃত চ্যানেলসমূহের সাইজ > সাধারণত বাজারে ১৩ মিলি বা (০.৫ইঞ্চি) ১৮ মিলি (০.৭৫ইঞ্চি), ২৫ মিলি (১ইঞ্চি), ৩১মিলি (১.২৫ইঞ্চি) ৩৮ মিলি (১.৫০ইঞ্চি), ৫০ মিলি (২ইঞ্চি) সাইজের চ্যানেল পাওয়া যায়। তবে এই সকল চ্যানেল লম্বায় 3 মিটার করে হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ