ডিজিটাল IC লজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।

 IC লজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।

  • Fan in 3 কোনো Gate সর্বাধিক যতটি Input terminal থাকে, অর্থাৎ একটি Gate কত সংখ্যক Input নিতে সক্ষম, তাকে ফ্যান ইন (Fan in) বলে।
  • Fan Out: কোনো Gate এর Output সর্বাধিক যে কয়টি Gate এর Input হিসেবে ব্যবহার করা যায়, তাকে ফ্যান আউট (Fan Out) বলে।
  • Noise Margin: একটি লজিক গেটের ইনপুটে সর্বোচ্চ যে পরিমাণ Noise থাকলে লজিক গেট সুষ্ঠভাবে Output প্রদান করতে পারে, তাকে Noise Immunity বা Noise Margin (নয়েজ মার্জিন) বলে।
  • Propagation Delay: একটি Input Send করার পরে তা Recieve হতে যে সময় লাগে, অর্থাৎ একটি Device Active হতে যে সময়ের প্রয়োজন, তাকে Propagation Delay বলে।
  • Logic Level: Binary 0 এবং নির্দেশ করার জন্য যে Voltage ব্যবহার করা হয়, তাকে লজিক লেভেল বলে। যেমন : 0 = 0 V (Low) 1 = +5V (High)
  • Operating Frequency: কোনো Logic Gate যে Frequency পর্যন্ত তার বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে Operation চালাতে সক্ষম, তাকে Operating Frequency বলে।
  • Supply Voltage : কোনো Logic Gate এর উপাদানসমূকে সক্রিয় করার জন্য যে DC Voltage প্রয়োগ করা হয়, তাকে Supply Voltage বলে।
  • Power Dissipation (শক্তি অপচয়): কোনো Logic Gate Active থাকা অবস্থায় বিদ্যুৎ প্রবাহের ফলে শক্তির অপচয় ঘটে।
  • Temperature Range (গ্রহনযোগ্য তাপমাত্রা) : শিল্পকারখানার জন্য 0 70°C সামরিক প্রয়োজনের জন্য 55 - 125°C
  • Speed: Input Terminal Signal এর প্রয়োগ এবং Output Terminal Logic State এর পরিবর্তন, দুইয়ের মধ্যেকার অতিক্রান্ত সময়কে Speed বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ